শিরোনাম :
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা তদন্তের নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জে পেট্রোল পাম্পে নতুন নিয়ম কার্যকর, লাইসেন্স ও হেলমেট বাধ্যতামূলক হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‎ কক্সবাজারে মডেল প্রেসক্লাবের পুনর্মিলনী হবিগঞ্জে তেল মজুদ ও পাচার ঠেকাতে যৌথ টাস্কফোর্সের অভিযান চাঁপাইনবাবগঞ্জে সেচ সংকট নিরসনে তৎপর, এমপি বুলবুল শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে নারীকে শ্লীলতাহানি মারধরের অভিযোগ ননদের স্বামীর বিরুদ্ধে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

দৌলতপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত-৩

Khandaker Jalal uddin / ৪৩৭ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে জমি জায়গা সংক্রান্ত বিষয়ের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ তিন জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমকা দক্ষিনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় মৃত খোসবার আলীর ছেলে হালিম বাদী হয়ে শুকুর আলী (৫৫ ), সেলিম (৩০) ও আশিক (২৩ ) কে আসামি করে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা।

এজাহার সূত্রে জানা যায়, খোসবার আলী ও তার ভাই শুকুর আলীর মাঝে জমি জায়গা দিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। পরবর্তীতে খোসবার আলী মৃত্যুবরণ করলে তার স্ত্রী ও সন্তানেরা জমি জায়গার বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের শরণাপন্ন হয়।

পরবর্তীতে গত ২০ এপ্রিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আমিন এসে জমি জায়গার বিষয়টি মাপ যোগ করে সমাধান করে দেয়। সে সময় তাদের প্রতিপক্ষ শুকুর আলী সবকিছু মেনে নিলেও গতকাল জমির উপরে গেলে অতর্কিতভাবে খোসবার আলীর স্ত্রী ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে খোসবার আলীর স্ত্রী ফিরোজা খাতুন (৫৫), বাবুর স্ত্রী চুমকি (২৫) ও মৃত খসবার আলীর ছেলে হালিম (২৩) মারাত্মক আহত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত পরিবারটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category