শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

দৌলতপুরে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিডফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Ahsanul hoque / ৪১৪ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ডে ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ১৯ জুলাই) বিকাল ৪টায় রিফাইতপুর থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা বাজার গিয়ে শেষ হয় ।এসময় দৌলতপুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিতি ছিল।

৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক শরিফ উদ্দীন জুয়েন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, সহ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে শরিফ উদ্দীন জুয়েল বলেন, জনগণের নেতা তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে সরকার ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব মিথ্যাচার ও চক্রান্তের জবাব আমরা রাজপথেই দেবো।

এসময় তিনি আরও বলেন, মিডফোর্ডে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ড শুধু একটি প্রাণ নয়, পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে ভবিষ্যতে আর কেউ এমন পাশবিকতা করার সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category