শিরোনাম :
ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: প্রশাসনের অভিযানে জরিমানা ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

দৌলতপুর উপজেলা  মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম / ৩২৩ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা  মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২১মে )বিকেল  উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়,উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে  আয়োজিত  সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সন্ত্রাসী,চাঁদাবাজি,অস্ত্র কারবারি,ছিনতাইকারী,মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ, দৌলতপুর সাব কুষ্টিয়া রোড রেজিস্ট্রি অফিসের দুর্নীতি রোধ,আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটে জালটাকা শনাক্তের বুথ স্থাপন,মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার  মো.আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে সভায় উপস্থিত  থেকে বক্তব্য রাখেন দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন লামইয়ানুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো.নাজমুল হুদা, সাংবাদি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন,  উপজেলা কৃষি কর্মকর্তা মো.নুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম (পুলক),,সমাজসেবা কর্মকর্তা মো.তৌফিকুর রহমান,

সাব রেজিস্ট্রার মোঃ বোরহান উদ্দিন সরকার,আল্লার দরগা  বাজার কমিটির সভাপতি মোঃ ফাইজুল ইসলাম, সেক্রেটারি মোঃ মহসিন আলী,উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা বৃন্দ,   আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category