• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

নাসিরনগরে টানা বৃষ্টিতে পেঁয়াজের বাজারে বেড়েছে দাম

মো.আব্দুল হান্নান, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ‎টানা বৃষ্টিতে সব ধরনের শাক-সবজির সঙ্গে বেড়েছে পেঁয়াজের দামও। কয়েকদিন আগে প্রতিকেজি পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হলেও এখন তা একলাফে প্রতি কেজিতে ১৫-২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।

‎মঙ্গলবার ২৮ জুলাই নাসিরনগরের বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা যায়।

‎বাজার ঘুরে দেখা যায়, খুচরায় প্রতি কেজি ভালো মানের বাছাই করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা ৩/৪ দিন আগেও ছিল ৪০ টাকা। একটু মাঝারি মানের বা তুলনায় ছোট আকারের পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা।

‎আর পাইকারি পর্যায়ে প্রতি ৫ কেজি ভালো মানের পেঁয়াজ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। যা গত সপ্তাহেও ২০০ থেকে ২২০ টাকার মধ্যে ছিল।

‎পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির পেছনে বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, মোকাম থেকে আমাদের এখানে পেঁয়াজ পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক এলাকায় গুদামে পানি জমে যাওয়ায় পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে।

‎নাসিরনগর বাজারের পিয়াজ বিক্রেতারা জানান, ভৈরব, মাধবপুর থেকে মূলত আমাদের এখানে পেঁয়াজ আসে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে মোকামেই এখন পেঁয়াজের দাম চড়া। আমাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

‎বাজার করতে আসা এক ক্রেতা বলেন, গত সপ্তাহে ৩৫-৪০ টাকা কেজি ধরে পেঁয়াজ কিনেছি। এখন ২০ টাকা বেশি দিয়ে কিনলাম। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, হঠাৎ করে এমন দাম বৃদ্ধি আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category