• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

নির্মাণসামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত কাজ শেষ করার দাবি

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কাপ্তাই সড়কে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ তিন বছরেও শেষ হয়নি। কয়েক দফা কাজ শুরু হলেও কিছুদিন পর বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ঝুঁকি নিয়ে পুরোনো লোহার ব্রিজ দিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর আগে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। প্রথম দিকে কিছুদিন কাজ চললেও হঠাৎ করেই তা বন্ধ হয়ে যায়। এরপর দফায় দফায় কাজ শুরু হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বর্তমানে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ।

সরেজমিনে দেখা গেছে, নির্মাণস্থলে বিপুল পরিমাণ লোহার রড, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী খোলা জায়গায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। রোদ-বৃষ্টিতে এসব মালামাল মরিচা ধরে নষ্ট হচ্ছে। এতে সরকারি অর্থে কেনা সম্পদের অপচয় হচ্ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। পুরোনো লোহার ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পথচারীরা। বর্ষাকালে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ঝুঁকি আরও বেড়ে যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে কাজ শুরু করার পর কেন দীর্ঘদিন বন্ধ রয়েছে? কাজ বন্ধ থাকার প্রকৃত কারণ কী এবং কবে নাগাদ শেষ হবে, এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তারা। একই সঙ্গে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজটি চালু করা, পড়ে থাকা নির্মাণসামগ্রী সংরক্ষণ এবং সরকারি সম্পদের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে আর দেরি নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category