• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মাছচাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্য— ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।’
দিনের শুরুতে উপজেলা পরিষদের লেকে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাছেদ মিয়া।

আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই মাছচাষে উৎসাহ প্রদান এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাছচাষীদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে সফল মাছচাষী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category