• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

পানছড়িতে টিন, সোলার ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আইপিএস বিতরণ করেছে ৩’বিজিবি

শাজাহান কবির সাজু, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শুধু সীমান্ত পাহারা নয়, স্থানীয় মানুষের কল্যাণেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ৩ বিজিবি লোগাং জোন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ এবং পরিবেশ সচেতনতা তৈরিতে বিভিন্ন সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।
সোমবার সকাল ১১টায় পানছড়ি উপজেলার মধ্যনগর নুরানী তা’লীমুল কুরআন মাদ্রাসায় চার বান টিন বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে ওমরপুর তা’লীমুল কুরআন নুরানী মাদ্রাসা ও এতিমখানায় চারটি সোলার ফ্যান ও একটি ব্যাটারি দেওয়া হয়।
ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্যারাম, দাবা ও ক্রিকেট সেট এবং পানছড়ি বাজারের দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় একটি আইপিএস সিস্টেম প্রদান করা হয়।
৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম নিজে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন।
পাশাপাশি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় তাদের উদ্বুদ্ধ করেন জোন কমান্ডার।
মধ্যনগর নুরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মো. মুহিউদ্দিন বলেন, ‘৩ বিজিবি অধিনায়ক মাদ্রাসার কাজের জন্য টিন দিয়েছেন। এর আগেও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন। এলাকাবাসী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া রইল।’
ওমরপুর তা’লীমুল কুরআন নুরানী মাদ্রাসা ও এতিমখানার পক্ষে মো. শাহআলম বলেন, ‘চারটি সোলার ফ্যান ও একটি ব্যাটারি দেওয়ায় হেফজখানার আবাসিক শিক্ষার্থীসহ সবাই উপকৃত হয়েছে।’
ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুনিন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘বিদ্যালয়ের জন্য ক্রীড়া সামগ্রী দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এতে শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে।’
দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার সভাপতি কাজী মো. এনামুল হক বলেন, ‘৩ বিজিবি জোন অধিনায়ক মাদ্রাসার জন্য আইপিএস সিস্টেম দিয়েছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা অত্যন্ত খুশি।’
স্থানীয়দের মতে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, মানবিকতা ও পরিবেশ রক্ষায় ৩ বিজিবি লোগাং জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category