• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’ফ’তার উপকূল এক্সপ্রেসের ছাদে বজ্রাঘাত, প্রা’ণ গেল যাত্রীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ জনের রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ছাত্রদল নেতার কলেজ মাঠে পশুর হাট, অনুমতি নাকচ করলেন ডিসি ঈদে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা: এক মাসে গ্রে’ফ’তার ১২৫ ছি’ন’তা’ই’কা’রী হালুয়াঘাটে সীমান্তিকা সুপার মার্কেট’ পরিদর্শন করলেন ইউএনও ফয়সাল আহমেদ

পূবাইলে হত্যা রহস্যের মাঝেই আলতাবের বাড়িতে চুরি

মোঃ মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাজীপুরে পূবাইল থানা ধীন ৪০নং ওয়ার্ড মেঘডুবী বড় বাড়ি এলাকায় ২৫ইং সালে ডিসেম্বর মাসে নিজ কর্মক্ষেত্রে নৃশংস ভাবে খুন হয় মোবাইল টাওয়ার সিকিউরিটি মীর আলতাব হোসেন।

চার মাসে এখনো সনাক্ত হয়নি সেই হত্যাকান্ডের কোন আসামী, থানা পুলিশের তদন্ত শেষে সেই মাললা এখন পিবিআই এর হাতে,গাজীপুর জেলা পিবিয়আই এর এএসপি আলতাব হত্যাকান্ডের তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্তকরণের চেষ্টা চলছে।

এদিকে আলতাবের মৃত্যুর পর ভয়ে তার স্ত্রী ও ছোট মেয়ে পাশাপাশি দুটি বাড়ি থাকায় পুরাতন বাড়ি ছেড়ে তার বড় ছেলে সবুজের নতুন বাড়িতে রাত্রিযাপন করে থাকে, আবার সকাল হলে ফিরে আসেন পুরাতন বাড়িতে।

আলতাব হত্যাকান্ডের সেই শোক কাটতে না কাটতে সোমবার (৫ মে) রাতে আলতাবের পুরাতন বাড়িতে হানা দেয় চোর চক্রের সদস্যরা।

পুরাতন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোর চক্র হাতিয়ে নেয় ৩ আনা ওজনের এক জোড়া কানের দুল, এক ভরি রুপা সহ নগদ অর্থ সহ নানান প্রয়োজনীয় জিনিস পত্র, লন্ড ভন্ড করে রেখে যায় আসবাবপত্র।

৪ মাসেব ব্যবধানে একটি পরিবারে পরপর দুইটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে, পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category