• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

১২ বছরে পদার্পণ করল খান জাহান আলী থানা প্রেসক্লাব

মাইদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

খুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ৬ ষ্ঠ প্রায়ণ দিবস ও প্রেসক্লাবের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ৭ মে বেলা সাড়ে ১২ টায় আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত হয়।

খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক শেখ শাহীন।

বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বাদামতলা শাখার সভাপতি নুরুল হক নুরু।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, রেজাউল ইসলাম, আবু জাফর , হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ,আলমগীর খান, আকাশ, রহমাতুল্লাহ সাথী, সাব্বির হোসেন আলিফ, মুন্নি আক্তার।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন।প্রধান অতিথি শেখ শাহীন তার বক্তব্য বলেন খান জাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ সংগঠন। এ সংগঠন ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

এ সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা সুখ-দুঃখ হাসি কান্না উৎসব একে অপরের সাথে ভাগাভাগি করে নিবে এবং সাংবাদিক ঐক্য বজায় থাকবে বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের একটি নিজস্ব ফান্ড থাকবে যার অর্থ সাংবাদিকদের কল্যাণে ব্যয় করা হবে।

খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে ফান্ড বৃদ্ধিতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category