• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সং/ঘ/র্ষ, আ’হত ৫

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গিমাডাঙ্গা ইউনিয়নের আজিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. মোরসালিন (১৭), মোহাম্মদ রাকিব মোল্লা (২০), তামিম শেখ (১৫), আবির শেখ (১৮) ও মো. রইছ মোল্লা (১৮)। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গিমাডাঙ্গা মুন্সির চর ও উত্তরপাড়ার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে আজিমবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

আহতদের পক্ষের অভিযোগ, প্রতিপক্ষের প্রায় ৫০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে পাঁচজন আহত হন। এ ঘটনায় মশিউর, নাহিদ, ইয়ামিন হোসেন (পাম্পু) ও রহিম নামে কয়েকজনের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

অভিযোগ অস্বীকার করে ইয়ামিন হোসেন পাম্পু বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে এর আগে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। গজালিয়া ব্রিজের ওপর তিনি একজনকে থাপ্পড় মেরেছিলেন। পরে বড় ভাইদের মাধ্যমে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

তিনি দাবি করেন, পরে সন্ধ্যার দিকে ওই পক্ষের লোকজন আজিমবাজারে এসে তাকে মারতে গেলে তিনি আত্মরক্ষার্থে একজনকে একটি ঘুষি মারেন। এ সময় তার সঙ্গে অন্য কেউ ছিল না এবং বড় ধরনের কোনো মারামারিও হয়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘আজিমবাজারের মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category