• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাজাসহ আটক ২

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকা থেকে ৫০ কেজি গাঁজা’সহ মাদকের ডিলার গোপাল সরকার’সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

সোমবার দিবাগত (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬-এর একটি অভিযানিক দল।

এ সময় পরিবহনযোগে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় মাদক কারবারি গোপাল সরকারকে গাঁজা’সহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন মাদককারবারিকে আটক করা হয়। আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। তবে নিউজ লেখা পর্যন্ত আটক অপর মাদক কারবারির নাম জানা সম্ভব হয়নি।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপাল সরকার দীর্ঘদিন ধরে মাদকের বড় চালান এনে মোংলা’সহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছোট ছোট মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন।

এদিকে, মাদক কারবারিদের আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ৫০ কেজি গাঁজা আনার সঙ্গে জড়িত বাকি আসামি বা সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category