• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

বিএনপি’র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন এম এ সালাম

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম নেতাকর্মীদের নিয়ে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুস শেখের মায়ের ও সৈয়দপুরে যুবদল নেতা মজনু শেখের পিতার এবং রসুলপুরে বিচারপতি সৈয়দ রেজাউল হকের পারিবারিক কবরস্থানে মরহুম-মরহুমাদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম, শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ সেলিম উদ্দন’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category