• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল নিয়ে প্রেমিকার অনশন

মো.আব্দুল হান্নান, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন লায়লা নামে এক প্রেমিকা। বিষের বোতল হাতে নিয়ে গত শনিবার ৮ আগস্ট থেকে আজ ১৩আগস্ট পর্যন্ত টানা ছয় দিন ধরে তিনি প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

লায়লার দাবি, দুবাই প্রবাসী আমিন খানের সঙ্গে প্রায় চার বছর ধরে তার প্রেমের সম্পর্ক চলছে। আমিন দেশে থাকাকালীন দুই বছর এবং পরবর্তীতে দুবাই প্রবাসে যাওয়ার পর আরও দুই বছর—এই দীর্ঘ সময়জুড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি সম্পর্ক বজায় রাখেন। তবে এত দিনের সম্পর্কের পর এখন আমিন খান বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেছেন লায়লা।

লায়লার বাবা এবং হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের বাসিন্দা সোহাগ খান বলেন, “বিয়ে করবে বলে সম্পর্ক করার পর এখন অস্বীকার করায় আমার মেয়ে পাঁচদিন ধরে অনশন করছে। গ্রামের সর্দার-মাতব্বররা বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের জন্য ছেলে পক্ষকে বিয়ের প্রস্তাব দিলে তারা প্রথমে সম্মতি দিলেও এখন টালবাহানা শুরু করেছে। এ অবস্থায় মেয়ের জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।”

এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান অনশনের বিষয়টি স্বীকার করে বলেন, “আমার ছোট ভাইয়ের সঙ্গে রিলেশন ছিল। কিন্তু আমার ছোট ভাই বিয়েতে সম্মতি দিচ্ছে না। আমাদের কী করার আছে?” বিষের বোতল হাতে রাখার প্রসঙ্গে তিনি বলেন, “বিষের বোতল ছিল। তবে গ্রামের সাহেব-সর্দাররা সেটি সরিয়ে নিয়েছেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসার জন্য গ্রামের সর্দার-মাতব্বররা ইতোমধ্যে কয়েক দফা উদ্যোগ নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। দীর্ঘ সময় ধরে তরুণীটি প্রেমিকের বাড়িতে অবস্থান করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রেমিক আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে এবং বর্তমানে দুবাই প্রবাসী বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category