• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
উপকূল এক্সপ্রেসের ছাদে বজ্রাঘাত, প্রা’ণ গেল যাত্রীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ জনের রামিসা হত্যা: সোহেল ও স্ত্রী অ’ভিযুক্ত, পুলিশের চার্জশিট দেশের স্বার্থ অটুট রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামিসার বিচার ৭ দিনের মধ্যে, ছুটি বাতিলের ইঙ্গিত-স্বরাষ্ট্রমন্ত্রী জাল প্রাপ্যতা শিট কাণ্ডে কাস্টমস প্রোগ্রামার আতিকুরের বেতন কমলো দুই ধাপ ছাত্রদল নেতার কলেজ মাঠে পশুর হাট, অনুমতি নাকচ করলেন ডিসি ঈদে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা: এক মাসে গ্রে’ফ’তার ১২৫ ছি’ন’তা’ই’কা’রী হালুয়াঘাটে সীমান্তিকা সুপার মার্কেট’ পরিদর্শন করলেন ইউএনও ফয়সাল আহমেদ বন্য হাতির আক্রমণে আহত সুরুজ আলীকে দেখতে হাসপাতালে ইউএনও

বেইলি রোডে ফখরুদ্দীনকে ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ১ জুন, ২০১৮

রাফিউ মল্লিক।।

বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করায় রাজধানীর বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএসটিআইয়ের সহযোগিতায় র্যাব-৩ এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, অভিযানে দেখা যায়, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট মজুত রাখা হয়েছে। কর্মচারীরা জানান, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করা হয়। এ কারণে বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একই এলাকার এইচ এস বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রয় করায় শান্তিনগর বাজারে ৮ মাংস ব্যবসায়ীকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category