• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্মেলন, সভাপতি-সোহাগ,সম্পাদক-শাহাদাৎ

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) নরসিংদীর বেলাবো উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মোঃ সোহাগ মিয়া সভাপতি এবং শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক এবং
কোষাধ্যক্ষ হিসেবে মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

গতকাল ২৬ আগস্ট বুধবার দুপুরে উপজেলার স্থানীয় ‘আহনাফ রেস্টুরেন্ট’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলার পুস্তক প্রকাশনা ও বিক্রয় পেশার সাথে জড়িত ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পুস্তক ব্যবসায়ীদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। নতুন কমিটি বেলাবো উপজেলার পুস্তক ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি গোলাম সারোয়ার ইকবাল, নরসিংদী জেলা নীতিমালা কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম ঝিনুক,যুগ্ম-সাধারণত সম্পাদক মোঃ জাকির হোসেন সহ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাৎ হোসেনের নাম ঘোষণা করলে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে তা বরণ করে নেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বেলাবো উপজেলার সকল পুস্তক ব্যবসায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমিতির সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category