• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

ভাউলাগঞ্জে ৪ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে সাজা

আতিক, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকায় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভাউলাগঞ্জ এলাকায় মাদক সেবনের সময় স্থানীয় এলাকাবাসী চারজনকে আটক করে। পরে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে আটক চারজনের মধ্যে একজনকে ৪৫ দিনের কারাদণ্ড, দুজনকে ৩৫ দিন করে এবং অপর একজনকে ৩৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তারা মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category