• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Headline
নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ টুঙ্গিপাড়ায় ধ’র্ষ’ণের শিকার নারীর পাশে এনসিপি নেতাকর্মীরা কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ/ত্যা, মূল আসামিসহ গ্রে’প্তার-৩ পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ ভৈরবে জমি বিরোধে চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৩ পরিবার মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

মাধবপুরে র‍্যাবের অভিযানে ২৯ কেজি আটক ২ গাঁজাসহ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বুধবার (৬ মে) দুপুরে র‍্যাব-৯, সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৯ এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে জানতে পারে, একটি ট্রাকে করে মাদকদ্রব্য ঢাকা অভিমুখে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে মাধবপুর পৌর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

‎চেকপোস্টে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে সেখান থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাঁদের আটক করেন।

‎আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করলে ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় একটি সিমেন্টের বস্তার ভেতর স্কচ টেপে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎ঘটনাস্থল থেকেই ট্রাকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নুরুল্যাগঞ্জ গ্রামের মৃত শুক্ররাম মোল্লার ছেলে করিম (৪০) এবং মো. মেহেদী হাসান (৩২)।

‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।

‎এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category