• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজারে হাওরের পানি সেচের দাবিতে কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারে কাওয়াদিঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতার পানি সেচ ও স্থায়ী সমাধানের দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদী কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত।
৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ২ ঘন্টা ব্যাপি অবস্থান ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন তারা। কৃষকরা দাবি করেন, মনু সেচ প্রকল্পের মাধ্যমে নিয়মিত পানি সেচ দেয়ার কথা। কিন্তু পাম্প হাউস বিভিন্ন সময় বন্ধ করে রাখা হয়। ফলে হাওরের উপরিভাগে জলাবদ্ধতার কারণে ৭ টি ইউনিয়নের হাজারো কৃষকের আমন ফসলের জমি পানিতে তলিয়ে যাওয়ায় আমনের হালিচারা রোপন করা যাচ্ছে না। এবং সময়মতো চারা রোপন করা না গেলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। তাই কাশিমপুর পাম্প হাউসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে পানি দ্রুত সেচ দেয়ার দাবি জানান কৃষকরা। একইসাথে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান কৃষকরা। এদিকে স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়ার কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category