• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের ঈদ শুভেচ্ছা ও উন্নত খাবার বিতরণ

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:
প্রকাশকাল : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।

ঈদের দিন তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার বিতরণ করেন। পবিত্র ঈদের দিনে হাসপাতালের শীর্ষ কর্মকর্তার এই উপস্থিতি চিকিৎসাধীন রোগী ও কর্তব্যরতদের মাঝে ব্যাপক উৎসাহ-অনুপ্রেরণার সঞ্চার করেছে।​হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা হাসপাতালের প্রতিটি জরুরি ও সাধারণ ওয়ার্ড এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং ঈদের দিনও হাসপাতালের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

​পরিদর্শনকালে সিভিল সার্জন ঈদের ছুটিতেও পরিবার-পরিজন ছেড়ে রোগীদের সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। নিরবিচ্ছিন্নভাবে সরকারি দায়িত্ব পালন, সচেতন দায়িত্ববোধ ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তিনি কর্তব্যরত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​পরে সিভিল সার্জন মহোদয় হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি খাবারের গুণগত মান নিজে যাচাই করেন এবং প্রত্যেক রোগীর খাবার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খাবার বিতরণকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদের দিনে হাসপাতালে ভর্তি থাকা সকল রোগীকে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। উৎসবের দিনে রোগীদের মুখে হাসি ফোটানো এবং সবার সাথে ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করতে পেরে হাসপাতাল পরিবার অত্যন্ত আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category