• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে নরসিংদীর বেলাবোতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আজ (১৬ আগষ্ট) রবিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই এই অপরাধগুলো বারবার ঘটছে। সমাজ থেকে এই বরবরতা দূর করতে হলে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সিনিয়র সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে ও প্রোগ্রাম
এক্সিকিউটিভ আশিষ কুমার শীলের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর,অর্থ সম্পাদক পারভীন আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর রহমান কাজল’সহ মহিলা পরিষদের স্থানীয় নেত্রীবৃন্দ, সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশ নেন। মানবববন্ধন থেকে অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category