• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত একটার দিকে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় অভিযান চালায়।
বিজিবির দাবি, এ সময় কয়েকজন ব্যক্তি ভারত থেকে কয়েকটি বস্তায় করে মাদক নিয়ে আসছিলেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা বস্তাগুলো ফেলে পালিয়ে যান। পরে বস্তাগুলো তল্লাশি করে ৬০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি আরও জানায়, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির বিভিন্ন অভিযানে ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ৬ লিটার বাংলামদ ও পাঁচটি ইয়াবা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category