• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হৃদয়ে নান্দাইল এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে নান্দাইল”-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় নান্দাইল উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. আবু ইউসুফ সোহাগ-এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম শামীম-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সাইমন ভূঁইয়া,র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন
এমদাদুল হক বিশিষ্ট সমাজসেবক,আলী আকবর মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার কাব্য, শরীফ উদ্দিন
সিনিয়র সহকারী শিক্ষক
গাজীপুর সিটি মডেল হাই স্কুল,
সিয়াম মোল্লা
প্রতিষ্ঠাতা, এলআর বিডি মার্ট
জেনারেল ম্যানেজার, রিয়েল ফ্যাশন,হাফেজ নাদিম মাহমুদ
পরিচালক, তাদরীসুল কোরআন ক্যাডেট মাদ্রাসা সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ‘হৃদয়ে নান্দাইল’-এর গত ছয় বছরের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা সমাজসেবামূলক কার্যক্রমে তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় সমাজ সেবীদের
সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংগঠনের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঘোষপালা ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক ক্বারী শহিদুল্লাহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category