• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

একাই ভিজিএফের ৫ স্লিপের চাল নিলেন বিএনপি নেতা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউপির ১’নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম গরিব ও অসহায়দের জন্য বরাদ্দকৃত বিনামূল্যে ভিজিএফ’র ৫ স্লিপের চাল একাই উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এতে খোদ স্থানীয় বিএনপি নেতাদের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন স্বার্থপর নেতার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় একাধিক বিএনপি নেতাকর্মী জানান, গত বৃহস্পতিবার ঈদ-উল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদ চত্বরে। নুর আলম ইউপি চেয়ারম্যান, স্থানীয় মেম্বার ও দলীয় ভাবে পাওয়া ৫’টি স্লিপের চাল প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূত একাই উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেই তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপির একাধিক নেতা জানান, দলের একজন দায়িত্বশীল পদে থেকে গরিবের হক মেরে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বিষয়টি উপজেলা নেতৃবৃন্দকে অবহিত করব তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য।

এ বিষয়ে মোঃ নুর আলম বলেন, অনেকেই চাল বিক্রয় করেছে আমি সেগুলো ক্রয় করেছি। কথা শেষে তিনি আরো বলেন, আমার কি বাল ছিড়বেন ছিড়েন যান এমন অসৌজন্যমূলক আচরণ করেন।

বিএনপির সহযোগী সংগঠনের দ্বায়িত্বশীল পদে থেকে অনেক নেতাই ভিজিএফের চালের স্লিপ গরীবের না দিয়ে নিজের আত্বীয়ের নামে উত্তোলন করা হয় বলেও অভিযোগ উঠেছে।

ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান বলেন, বিষয়টি শুনেছি এবং ইউনিয়ন সভাপতি/সম্পাদকে অবহিত করেছি। ঈদের পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম বলেন, বিষয়টি জানতাম না সাংবাদিকের মাধ্যমেই জানলাম। গরীবের বরাদ্দের চাল সে একাই এতগুলো কেন নিয়েছে ইউনিয়ন নেতৃবৃন্দ সহ ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category