• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

কচাকাটায় সড়ক সংস্কারের প্রতিশ্রুতি থাকলেও ফোটেনা আশার ফুল

মো.নুরনবী সরকার, নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন সদর কচাকাটা বাজারের সড়কের বেহাল দশা যেন চেনা এক ছবি। বিশেষ করে বাসস্ট্যান্ড হতে বাজারের ভেতরে প্রবেশের প্রায় ২৫০ মিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মেরামতের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে ফোটেনা আশার ফুল।সংস্কারের অভাবে সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়কজুড়ে জলাবদ্ধতা তৈরি হওয়ায় এটি এখন স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কাদা পানিতে একাকার,ফলে বাড়ছে দুর্ঘটনা
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু সমান পানি ও কাদা জমে যায়। ফলে প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতকারী পথচারী, অটোরিকশা চালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের।বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বয়োবৃদ্ধদের যাতায়াত এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

কচাকাটা বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কটির এই বেহাল অবস্থার কারণে দূর-দূরান্ত থেকে বাজারে ক্রেতাদের আসা অনেকাংশেই কমে গেছে। বাজারে মালামাল পরিবহন করতে পরিবহন খরচ যেমন বাড়ছে, তেমনি কাদা-পানির ভয়ে সাধারণ মানুষ বাজারে ঢুকতে চাচ্ছেন না। ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে এবং ব্যবসায়ীরা চরম অর্থনৈতিক লোকসানের মুখে পড়েছেন।

ব্যবসায়ীদের ভাষ্যমতে, “রাস্তার যে অবস্থা, মানুষ বাজারে আসতেই ভয় পায়। আমাদের বেচাকেনা অর্ধেক হয়ে গেছে। কাদা-পানি ডিঙিয়ে মানুষ কেন কষ্ট করে বাজারে আসবে? আমরা দ্রুত এই রাস্তার সমস্যার সমাধান চাই।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এই দশা চললেও এটি সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী।

ভুক্তভোগী জনসাধারণ ও স্থানীয় ব্যবসায়ীরা অবিলম্বে সড়কটি সংস্কার করে জলাবদ্ধতা দূরীকরণের জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত জরুরি হস্তক্ষেপ গ্রহণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করবেন এবং এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category