• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
নান্দাইলে মেসার্স ও এইচ মেশিনারীজ এর বার্ষিক হিসাব সমাপনী ও রেফেল-ড্র অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান সেকশন টাঙ্গাইলে মধুপুরে অ’জ্ঞাত নারীর লা’শ উদ্ধার কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহ’ত-১,আহত-১০ জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নি’হত ২ আ’হত ৫ কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ইয়াবাসহ ‘ঝালাই সুমন’ গ্রেপ্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪ গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহ’ত-১,আহত-১০

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মনোহরগঞ্জ উপজেলার বিপুলেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা।

লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া সংলগ্ন বিপুলেশ্বর এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা হতাহতদের উদ্ধার করে এবং আহত ১০ যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category