• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ইয়াবাসহ ‘ঝালাই সুমন’ গ্রেপ্তার

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া আরাজি ডাংঙ্গী পুকুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন ওরফে ঝালাই সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ডাংঙ্গী পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category