• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
নান্দাইলে মেসার্স ও এইচ মেশিনারীজ এর বার্ষিক হিসাব সমাপনী ও রেফেল-ড্র অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান সেকশন টাঙ্গাইলে মধুপুরে অ’জ্ঞাত নারীর লা’শ উদ্ধার কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহ’ত-১,আহত-১০ জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নি’হত ২ আ’হত ৫ কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ইয়াবাসহ ‘ঝালাই সুমন’ গ্রেপ্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪ গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন উপজেলার রায়কালী ইউনিয়নের পুন্ডরিয়া গ্রামের জাকের হোসেন বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাজ্জাদ হোসেন তিলকপুর এলাকা থেকে নিজ বাড়ি পুন্ডরিয়ায় ফিরছিলেন। পথে তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয়দের কাছ থেকে জেনেছি, তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে আমার কাছে পৌঁছায়নি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category