টাঙ্গাইলের মধুপুরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। ধারনা করা হচ্ছে পরিচয়বিহীন এই নারী মানসিক ভারসাম্যহীন। তার শরীরের বিভিন্ন অংশের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানুয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ী ইউনিয়নের নেকীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই নারী নিহত হন। এলাকাবাসী সকালে লাশটি দেখতে পেয়ে মধুপুর থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি বর্তমানে মধুপুর থানায় রাখা হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।