• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
নান্দাইলে মেসার্স ও এইচ মেশিনারীজ এর বার্ষিক হিসাব সমাপনী ও রেফেল-ড্র অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান সেকশন টাঙ্গাইলে মধুপুরে অ’জ্ঞাত নারীর লা’শ উদ্ধার কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহ’ত-১,আহত-১০ জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নি’হত ২ আ’হত ৫ কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় ইয়াবাসহ ‘ঝালাই সুমন’ গ্রেপ্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪ গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়া এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি, একটি নিয়মিত মামলার এক পলাতক আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) পরিচালিত এসব অভিযানে মোট চারজনকে আইনের আওতায় আনা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সৈকত মজুমদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানসহ পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। এ সময় মো. কামালের চা দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা ব্যক্তির ফেলে যাওয়া ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে উপ-পরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি সফিকুল ইসলাম ও সেলিনা বেগমকে গ্রেফতার করেন। এছাড়া ব্রাহ্মণপাড়া থানার একটি নিয়মিত মামলার পলাতক আসামি ফখরুল খাঁনকেও গ্রেফতার করা হয়।
এদিকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে শাহরিয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category