• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ গোপালগঞ্জে পাটখেতে মিলল নি’খোঁ’জ পরী রানীর লা’শ টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ কুলিয়ারচরে সালুয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা বিএনপি নেতা দেলোয়ারের পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর শশীদল বিওপি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শশীদল বিওপির সদস্যরা ৬৫১ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হন। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৩৩ হাজার টাকা।
রোববার (১৭ মে) পরিচালিত এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি জোরদার রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, দেশের সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category