• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ কুলিয়ারচরে সালুয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা বিএনপি নেতা দেলোয়ারের পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন- প্রতিমন্ত্রী শরীফুল আলম

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ সামাজিক সমবেদনা প্রদান, সুন্নতে খাতনা অনুষ্ঠান ও শিক্ষা সম্পর্কিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

৫ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে তিনি সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার মো. সাইফুল ইসলামের বড়খারচরস্থ বাসভবনে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। সংগঠনের সভাপতি বাবু নয়ন মণি সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, “একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষিত ও মেধাবী প্রজন্মের ওপর। কোমলমতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পুরস্কার বিতরণী পর্বে মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন।

পরে দুপুর দেড়টার দিকে পৌরসভার আশ্রয়পুর মহল্লায় গিয়ে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে আব্দুল্লাহ আল নাহিয়ানের সুন্নতে খাতনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শিক্ষা সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী এলাকায় একাধিক অবকাঠামোগত ও সেবাখাতের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তিনি বিকাল তিনটার দিকে এলজিইডি কর্তৃক সংস্কারকৃত চরকামালপুর নতুন বাজার-আগরপুর সিএ্যান্ডবি সড়ক উদ্বোধন করেন। পরে বিকাল ৪টার দিকে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কুলিয়ারচর জোনাল অফিসের অধীনে আগরপুর অভিযোগকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

দিনের শেষভাগে বিকাল ৪টার দিকে আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আগরপুর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন তিনি।

প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে প্রবেশের পর থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ অনেকেই।
ছবিতে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের এডহক কমিটির নব-মনোনীত সভাপতি এ.বি.এম বদরুল আলম মুর্শেদ (রাজিব), সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেক, অভিভাবক সদস্য মো. জুয়েল মিয়া ও শিক্ষক প্রতিনিধি জুবাইরিয়া খাতুন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে ফুলেল শুভেচছা জানাচ্ছেন। এসময় পাশে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category