• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্র্নিধারণের দাবিতে সংবাদ সম্মেলন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

দেশের অন্যতম শিল্প খাত চা শিল্পে নিয়োজিত লক্ষাধিক চা শ্রমিকদের একটি যুগোপযোগী ও মানসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ ও নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস)-আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ কন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, বাংলাদেশ চা বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে ১৭৮টি চা বাগান রয়েছে। সেখানে প্রায় এক লাখ নিবন্ধিত এবং ৫০ হাজারের বেশি অনিবন্ধিত শ্রমিক কাজ করছেন। কিন্তু তারা মাত্র ১৮৭ টাকা ৫০ পয়সা মজুরিতে প্রতিদিন কাজ করেন৷ ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পকে বাচাতে হলে বাস্তবতা বিবেচনায় দ্রুত ন্যূনতম মজুরি পুনর্র্নিধারণের দাবি জানান তারা। সেই সাথে বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রণয়নের দাবি জানান৷
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, মনু-ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউড়ি, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, লংলা ভ্যালির সভাপতি সাঈদুল ইসলামসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category