• রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান-এমপি বিয়ানীবাজারে হাত বাঁধা যুবকের ঝু’ল’ন্ত লা’শ, হ’ত্যার অ’ভিযোগ পরিবারের টেলিটককে গ্রাহকের দোরগোড়ায় নিতে সরকার কাজ করছে বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হা’মলায় যুবলীগ নেতা নি’হ’ত সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মৌলভীবাজারে যুবলীগ নেতা রিপন মিয়া আটক মাধবদীতে পৌর প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মৌলভীবাজারে জিয়া রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দোয়া মাহফিল কক্সবাজারে এনপিএস ও সাংবাদিক সংস্থার ঈদ শুভেচ্ছা বিনিময় বেলাবো প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে প্রধান শিক্ষকের মতবিনিময়

টেলিটককে গ্রাহকের দোরগোড়ায় নিতে সরকার কাজ করছে

আলকামা সিকদার, মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৩১ মে, ২০২৬

ইন্টারনেটের গতিবৃদ্ধি ও টেলিটককে গ্রাহকের নিকট সহজ করতে সরকার কাজ করছে। টেলিটক গ্রাহকের দোরগোড়ায় পৌছেদেয়া হচ্ছে সময়ের ব্যাপার এবং কিছু প্রক্রিয়াগত বিষয় রয়েছে। আর বিশেষ করে টেলিটক সেবার জন্য আমাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন। যেভাবে অন্যান্য কোম্পানিগুলো করেছে। তাই এই বিষয়টি এখন সময়ের ব্যাপার।

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

ডাক,টেলিযোগাযোগ ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মধুপুর এবং ধনবাড়িতে মদকের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে, যা সাংবাদিক এবং প্রশাসন এক সাথে কাজ করে সমুলে নির্মুল করতে হবে। এবং বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।

৩১ মে(রবিবার) বিকেলে মধুপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান মধুপুর প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার,মধুপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী প্রেসক্লাবের নতুন ভবনের নাম ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category