• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোল মুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

“চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে সোমবার (১৮ মে) সকাল ৯টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সড়ক ভবন ঘেরাও কর্মসূচিতে
চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহবায়ক মোঃ তরিকুল আলম মোল্লার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট ভাইস চেয়ারম্যান এ্যাড, নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ, ও হাদিদুল মোবিন হাদি প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে মহানন্দা সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবি জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এসময় টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য প্রদান করা হবে বলে জানা গেছে। আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা বাতিল করা প্রয়োজন। তারা সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি আদায়ের আন্দোলনকে সফল করার আহ্বান জানান। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category