• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি খোরশেদ, সাম্পাদক বাবু পানছড়িতে টিন, সোলার ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আইপিএস বিতরণ করেছে ৩’বিজিবি

ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁও রবিবার ১৬ আগষ্ট গোপীকান্তপুরে সমবায়ের ঋণ নিয়ে হাঁসের খামার গড়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন পাঁচ যুবক। তবে ধানক্ষেতে হাঁস প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগে তাদের সেই স্বপ্ন এখন চরম অনিশ্চয়তার মুখে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ওই পাঁচ যুবক সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে হাঁসের খামার গড়ে তোলেন। খামারে থাকা হাঁসগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার পাশাপাশি ভবিষ্যতে এর মাধ্যমে নিজেদের কর্মসংস্থান ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার পরিকল্পনা ছিল তাদের।
অভিযোগ রয়েছে, সম্প্রতি ধানগাছ রোপণের সময় ওই খামারের কিছু হাঁস পাশের ধানক্ষেতে প্রবেশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ধানক্ষেতের মালিক হাঁসগুলোকে লাঠি/কাঠের এজাতীয় বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কিছু হাঁস মারা যাওয়ার পাশাপাশি আরও অনেক হাঁস আহত হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, ধানক্ষেতের মালিকের সঙ্গে তাদের আগে কোনো ধরনের শত্রুতা বা বিরোধ ছিল না। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে এভাবে হাঁস পিটিয়ে হত্যা করায় তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
হাঁসগুলো ছিল তাদের ঋণ নিয়ে গড়ে তোলা খামারের মূল সম্পদ। ফলে হাঁস মারা যাওয়ায় একদিকে যেমন তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে, অন্যদিকে সমবায় থেকে নেওয়া ঋণ পরিশোধ নিয়েও তারা দুশ্চিন্তায় পড়েছেন।
ভুক্তভোগী পাঁচ যুবক ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category