• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র -এমপি, ফজলূল হক মিলন সন্দ্বীপে উপজেলা প্রশাসন ও সাংবাদিক একাদশের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশন প্রতিনিধি দলের SKILL-IT পরিদর্শন হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নি’হত, আ’হত ৩ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন বাগেরহাটের শরণখোলায় নি’খোঁ’জের তিন দিন পর শিশুর ম’র’দেহ উদ্ধার কালীগঞ্জে কলেজছাত্রী ধ’র্ষ’ণের অভিযোগ, এনসিপি নেতার বি’রুদ্ধে থানায় মা’মলা নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ

তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে শাবানা বেগম (২৩) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যার মামলায় তাঁর ভাই শাহীন মিয়াকে (২৬) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ আগস্ট উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাবানা বেগমের দেনমোহরের ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তাঁর ভাই শাহীন মিয়ার কাছে রাখা ছিল। ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ২৯ আগস্ট ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাবানাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় শাবানাকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে শাহীন মিয়া পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, শাবানা বেগম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শাহীন মিয়াকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
শাবানার মা বাদী হয়ে আদালতে মামলাটি করেছেন। মামলায় শাবানার কথিত স্বামী আলাউদ্দিনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। শাবানাকে হত্যার অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category