চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা প্রশাসন ও সাংবাদিক একাদশের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ খেলায় সাংবাদিক একাদশকে ২-১ গোলে পরাজিত করে উপজেলা প্রশাসন একাদশ জয়লাভ করে। খেলা ঘিরে উপজেলা পরিষদ মাঠে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসন একাদশে খেলোয়াড় হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, সাব-রেজিস্ট্রার তমাল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোহসীন আলম, নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সৈয়দ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শরীফ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক একরামুল হক, উপসহকারী প্রকৌশলী রবিন সরকার, পল্লী সঞ্চয় কর্মকর্তা আজিম উদ্দিন, ডিজিএফআইয়ের তোফায়েল আহমেদ, পুলিশ সদস্য মেহেদী ও মো. ইমরান, আনসার সদস্য মুহাই ও জাহিদ, ফায়ার সার্ভিসের সদস্য আবদুর রহমান ও মোস্তাফিজুর রহমান, এলজিইডির নিজাম উদ্দিন ও মো. মেহেদী, উপজেলা পরিষদ কার্যালয়ের আবদুর রহিম, পল্লী সঞ্চয় ব্যাংকের সিরাতুল কবির এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সাংবাদিক একাদশের হয়ে খেলায় অংশ নেন সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বিজয় টিভির ইসমাইল হোসেন মনি, মুক্তখবরের নজরুল ইসলাম, প্রথম আলোর আনোয়ার আবছার, গ্লোবাল টিভির রিয়াদুল মামুন সোহাগ, সন্দ্বীপ টিভির সায়েদ মহিন, সন্দ্বীপের কণ্ঠস্বরের আল আমিন, কালবেলার প্রতিনিধি মাহমুদুর রহমান, সন্দ্বীপ২৪-এর ফাহাদ চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সন্দ্বীপ সংযোগের ফসিউল আলম, আমার দেশ প্রতিনিধি শামসুল আজম মুন্না, সায়েদ খান, আবুল হাশেম, সালাউদ্দিন, রিয়াদ হোসেন ও আলী হোসেন।
এ ছাড়া সন্দ্বীপ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য প্রতিনিধিরাও খেলোয়াড় হিসেবে উপস্থিত ছিলেন। ফলে টুর্নামেন্টে উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। মাঠজুড়ে ছিল উত্তেজনা ও প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন একাদশ ২-১ গোলের ব্যবধানে জয় পায়।
আয়োজকরা জানান, কর্মব্যস্ততার বাইরে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।