• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময় হবিগঞ্জে নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৫ কুমিল্লায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার ভৈরবে ছেলের অত্যাচার থেকে বাঁচতে বাড়ি বিক্রি করলেন মা কুমিল্লায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রি’ভল’বার ও গু’লি উদ্ধার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২

তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এছাড়াও হাসপাতালের রান্নাঘরের খাবারের মানসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কয়েক মাস আগে হাসপাতালের একটি এসির আউটডোর ইউনিট চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের নৈশপ্রহরী মোস্তফাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। এবং কয়েকদিন যাবত হাসপাতালে যোগদান না করার কারণে ডাক্তার তন্নীকে বরখাস্ত করেন
এ সময় স্বাস্থ্য মন্ত্রী জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তালা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category