• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক সোহেলুর রহমান সাতক্ষীরায় বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি, আতঙ্ক দুই সপ্তাহের টানা বৃষ্টিতে সাতক্ষীরা জলাবদ্ধ, জনদুর্ভোগ চরমে জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরার খালে নেট-পাটা অপসারণ অভিযান বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নি’হত ২ যে সংসার গড়েছিলো ভালোবাসায়, সেই সংসারেই নিভে গেল জুথির জীবন গাজী কালু দরগার খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনে শিক্ষামন্ত্রী: ট্রল নয়, শিক্ষাই আমাদের অঙ্গীকার হালুয়াঘাটের ই’য়াবা সেবনের ছবি ভাইরাল একজনকে কু’পিয়ে জ’খম দিন বদলেছে, মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার

দিন বদলেছে, মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বর্ণি বাওড়ে সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও থেমে নেই খেয়া নৌকার পারাপার। আজও স্থানীয় মানুষের যাতায়াতের অন্যতম ভরসা এই খেয়া নৌকা।

বর্ণি ইউনিয়নের বাসিন্দা, বাকপ্রতিবন্ধী মো. রসুল খান দীর্ঘদিন ধরে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন যাত্রী পারাপার করে তার গড় আয় ৩০০ থেকে ৪০০ টাকা। প্রতি যাত্রীর ভাড়া ১০ টাকা। সপ্তাহে দুই দিন কুশলী হাট বসায় ওই দিনগুলোতে যাত্রী বেশি হওয়ায় আয়ও কিছুটা বাড়ে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই পথে কালাম শেখ, হাশেম ও কায়সারসহ একাধিক মাঝি খেয়া চালিয়েছেন। বর্তমানে রসুল খান একাই নিয়মিত এই দায়িত্ব পালন করছেন।

মধুমতী নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া বর্ণি বাওড় শুধু একটি জলাভূমি নয়, বরং বর্ণি ও কুশলী ইউনিয়নের মানুষের সামাজিক ও অর্থনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশীয় মাছের সমৃদ্ধ আবাসস্থল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাওড় আজও এলাকার অন্যতম ঐতিহ্য বহন করে চলেছে।

প্রযুক্তির যুগেও বর্ণি বাওড়ের খেয়া নৌকা শতবর্ষের ঐতিহ্য ধরে রেখেছে। আর সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতিদিন বৈঠা হাতে জীবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মাঝি মো. রসুল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category