• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Headline
ভৈরব প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক সোহেলুর রহমান সাতক্ষীরায় বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি, আতঙ্ক দুই সপ্তাহের টানা বৃষ্টিতে সাতক্ষীরা জলাবদ্ধ, জনদুর্ভোগ চরমে জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরার খালে নেট-পাটা অপসারণ অভিযান বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নি’হত ২ যে সংসার গড়েছিলো ভালোবাসায়, সেই সংসারেই নিভে গেল জুথির জীবন গাজী কালু দরগার খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনে শিক্ষামন্ত্রী: ট্রল নয়, শিক্ষাই আমাদের অঙ্গীকার হালুয়াঘাটের ই’য়াবা সেবনের ছবি ভাইরাল একজনকে কু’পিয়ে জ’খম দিন বদলেছে, মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার

সাতক্ষীরায় বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি, আতঙ্ক

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ পলাশপোল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলামে বাড়িতে গত বুধবার রাত ১১টায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
দুবৃত্তরা বাড়িতে প্রবেশ করে নগদ ৭ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা থেকে পরবর্তী সময়ে দুর্বৃত্তরা তার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় আলমারিতে থাকা ৭ লক্ষ টাকা নগদ এবং আনুমানিক ৩ ০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এতে তার প্রায় ৩৭ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান ভুক্তভোগী রেজাইল ইসলাম ও তার পরিবার।
এ অভিযোগের বিষয়ে ভুক্তভোগী রেজাউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন এই ঘটনার মাধ্যমে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত পাশাপাশি এই শোকের মাধ্যমে আমি ও আমার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছি।
সাতক্ষীরা সদর থানার পক্ষ থেকে অভিযোগটি পাওয়ার বিষয়টি নিশ্চিত হলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন অভিযোগকারী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category