• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

দুর্গাপুরে ধান কারচুপি, ৪ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম দেওয়ার অভিযোগে চার ধান ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) দুপুরে পৌরশহরের ধানমহাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের কাছ থেকে ৪২ কেজি ধান নেওয়া হলেও তাদের ৪০ কেজির মূল্য পরিশোধ করা হচ্ছিল। এতে কৃষকেরা ন্যায্য মূল্য ও পরিমাণ থেকে বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছিলেন।

এ অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধান ব্যবসায়ী শ্রীদাম প্রসাদ, ঝুটন সাহা, দেবল দে ও প্রবীর সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে অনেক ব্যবসায়ী ধান কেনাবেচা সাময়িকভাবে বন্ধ করে দেন। এতে বাজারে ধান নিয়ে আসা কৃষকেরা বিপাকে পড়েন।
স্থানীয় কৃষক রহিত মিয়া বলেন, “ধান বাজারে আনতে ৪০ টাকা মণপ্রতি ভাড়া দিতে হয়। এখন ধান ফেরত নিয়ে গেলেও আবার খরচ হবে।
আমরা ৪২ কেজি ধান দিয়েও ৪০ কেজির দাম পাই, এতে আমাদের লোকসান হচ্ছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে, যেন কৃষকেরা ন্যায্য মূল্য পান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category