• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

নবীগঞ্জে সিয়াম হ’ত্যা: পলাতক আসামি লিংকন গ্রে’প্তার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সিয়াম আহমেদ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গ্রেপ্তার হওয়া লিংকন মিয়া (২৮) নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

‎র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলার (নং-১১/৮৬; ১১ এপ্রিল ২০২৬) এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

‎র‍্যাব জানায়, নিহত সিয়াম আহমেদ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিরোধ মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তা সংঘর্ষে রূপ নেয়।

‎মামলার বিবরণে জানা যায়, গত ৬ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা সড়কের ঠাকুরবাড়ির কাছে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সিয়ামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় লিংকন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাব-৯ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category