• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

নানিয়ারচরে বন্যাদুর্গতদের পাশে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

​মো.কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:-
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ শুক্রবার (১০জুলাই)তিনি এই আশ্রয়কেন্দ্রে যান এবং সেখানে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গতদের মাঝে খাবারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।​পরিদর্শনকালে সাবেক এই মন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি তাদের অভাব-অভিযোগ ও দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।​এ সময় সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদদীন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।
​এছাড়াও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দুর্গত মানুষদের সাহস যোগান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category