• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

নান্দাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের মোমবাতি প্রজ্বালন ও ঝটিকা মিছিল, গ্রে’প্তার ৪

রফিকুল ইসলাম,নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১লা আগস্ট উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাতে মোমবাতি প্রজ্জ্বলন ও ঝটিকা মিছিল বের করে। পরবর্তীতে অভিযান চালিয়ে যুবলীগসহ ৪জন নেতা-কর্মীকে গ্রেফতার করে নান্দাইল মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১লা আগস্টের কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল আসনের আওয়ামীলীগের সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের ছবি সম্বলিত ব্যানার নিয়ে রসুলপুর গ্রামের বিলপাড় এলাকার একটি কাঁচা রাস্তায় জড়ো হন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে তারা মোমবাতি প্রজ্বলন করেন এবং সরকার বিরোধী উস্কানিমূলক স্লোগান দেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ গভীর রাতে ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন-মোয়াজ্জেমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক শাহীন (৪০), মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ (৩৭), সদস্য জহিরুল ইসলাম (৩৯) ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)। শনিবার (১লা আগস্ট) পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৩/১৪জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা নং ১ দায়ের করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, “সন্ত্রাস বিরোধী আইনে গভীর রাতে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category