• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

নারায়ণপুরে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শ্যামলের মতবিনিময় সভা

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শ্যামলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় নারায়ণপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়।আলোচনা শেষে জিয়া পরিবারের সংগঠন কে একটি টেলিভিশন উপহার দেন রুহুল আমিন শ্যামল।

​ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ ভোটাররা অংশ নেন। সভায় উপস্থিত সাধারণ মানুষ এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে যোগ্য ও উন্নয়নমুখী নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা করেন।

​মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শ্যামল স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, নারায়ণপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।তিনি এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

​সভায় উপস্থিত স্থানীয় প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্যামলের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে তার পাশে থাকার আশ্বাস দেন।

সংগঠন আমরা জিয়া পরিবারের সভাপতি মোঃ জলীল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন রহিমের কান্দি গ্রাম কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম শিরু মিয়া,খামারের চর গ্রাম কমিটির সভাপতি মোঃ সিরাজ মিলিটারি,কুকুরমারা গ্রামের প্রবীণ বিএনপির নেতা মোঃ নুরুল ইসলাম মাষ্টার, সংগঠন আমরা জিয়া পরিবারের যুগ্ম সম্পাদক মোঃ কুদ্দুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রইছ মিয়া, বিএনপির নেতা মোঃ ইসলাম উদ্দিন জমিদার পাগলা, কফিলউদ্দিন, অপু মিয়া, মোঃ রাজ্জাক মিয়া, ইয়াসিন আহমেদ,দুলাল মিয়া,হারিছ মিয়া’সা অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, রুহুল আমিন শ্যামলের পিতা মরহুম জজ মিয়া নারায়ণপুর ইউনিয়ন পরিষদের তিন তিনবারের ইউপি সদস্য ছিলেন ও চাচা মরহুম ইদ্রিস মেম্বার ইউপি সদস্য ছিলেন ।২০২২ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে রুহুল আমিন শ্যামল অংশগ্রহন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category