• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
শতাধিক জাতের ফলের সমাহারে নওগাঁয় তিনদিনব্যাপী ফল ও আম মেলা জামালগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনও’র পরিচিতি সভা জয়পুরহাটে শিশু ধ’র্ষণে’র অভিযোগে যাবজ্জীবন কা’রাদণ্ড কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার বাগেরহাটের কচুয়ায় বিএনপি নেতা মানফুজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নি’হত-১ মৌলভীবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে আপন দুই ভাইসহ, নি’হত ৩ রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল শ্রীমঙ্গলে ময়লার বাগাড় স্থানান্তর নিয়ে গোলটেবিল বৈঠক

নিখোঁজের দুই দিন পর নবীগঞ্জের হাওরে কৃষকের মরদেহ উদ্ধার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুবের হাওর সংলগ্ন কাটমা বিল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

‎আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্ত (নিশা কুড়ি) গ্রামের বাসিন্দা এবং মৃত রাজত উল্লাহর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল দিকে জমি পরিদর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুর রউফ। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। একই দিন বিকেলে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

‎বৃহস্পতিবার দুপুরে কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা সেখানে উপস্থিত হয়ে মরদেহটি আব্দুর রউফের বলে শনাক্ত করেন।
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কোনোভাবে পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “নিখোঁজের ঘটনায় থানায় জিডি হওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে অনুসন্ধান করে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category