• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

পাঁচবিবিতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রে’প্তার-৩

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১ জুলাই, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি ও মালিদহ গ্রামে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে আড়াই শ গ্রাম শুকনা গাঁজা ও ২১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ওই ইউনিয়নের মালিদহ গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন(২৮), বিরিঞ্চি গ্রামের মৃত শহিদুল হক প্রামানিকের পুত্র নাজমুল হক রাসেল (২৭) ও আরজিঅনন্তপুর গ্রামের মৃত পাঞ্জাব প্রামানিকের পুত্র আব্দুল হাকিম (৩৮)।
আজ বুধবার (১ জুলাই) পৃথক দুটি মাদক মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, জেলা পুলিশ সুপার মহোদয় শাহনাজ বেগমের দিক নির্দেশনায় পাঁচবিবি থানা পুলিশ উপজেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদককারবারী ও সেবনকারীদের কোন ছাড় নেই। এ লক্ষ্যে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা ও সচেতনতামূলক প্রচারণা চালোনো হচ্ছে।
তিনি মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতার পাশাপাশি যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category