খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় পানছড়ি উপজেলা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পানছড়ি উপজেলা শাখার আংশিক কমিটিতে আব্দুল খালেককে সভাপতি, মাসুদ রানাকে সাধারণ সম্পাদক এবং মো. হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, পানছড়ি উপজেলা শাখার আংশিক কমিটিতে মো. নজরুল ইসলামকে সভাপতি, মো. শামিম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ হোসেন, রবিউল ইসলাম (খাগড়াছড়ি) ও রবিউল হোসেন (মাটিরাঙ্গা)।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাত হোসেন কায়েস, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সভাপতি সুমন আহমেদ ও সোহেল রানা এবং পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।