• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে শিক্ষার্থীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সালিশে ‘ই’জ্জ’তের মূল্য’ ৫০ হাজার টাকা ঘেরে নিজেই বিষ প্রয়োগ করে কর্মচারীকে মামলায় ফাঁসানোর অভিযোগ ঠাকুরগাঁওয়ে মা’দক’বিরোধী অভিযান, তিনজনের কারা’দ’ণ্ড কলমাকান্দায় কবরস্থান নিয়ে সং’ঘ’র্ষ, আ’হ’ত অর্ধশতাধিক ডিসি কাউসার আজিজের যোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সাতক্ষীরা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রো/হি/ঙ্গা আটক, কা’রাদ’ণ্ড আরও দুজনের বিএনপির উদ্যোগে ৪ ইউনিয়নের ক্ষতিগ্রস্তরা পেলেন ২০ কেজি খাদ্যশস্য ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন পানছড়িতে নাগরিক ও ছাত্র পরিষদের আংশিক কমিটি ঘোষণা বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মা’দক’বিরোধী অভিযান, তিনজনের কারা’দ’ণ্ড

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে মাদকসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. জবাইদুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল রফিকের ছেলে মো. মেহেদী হাসান (৩৬) এবং রোড হরিপুর (হাজীপাড়া) এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের মাদকসহ আটক করা হয়। পরে আটক তিনজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জবাইদুর রহমান ও মেহেদী হাসানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মানিক হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ডিবি পুলিশ আরও জানায়, দণ্ডপ্রাপ্ত মানিক হোসেনের বিরুদ্ধে দস্যুতার একটি মামলাও রয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category