• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
ঘেরে নিজেই বিষ প্রয়োগ করে কর্মচারীকে মামলায় ফাঁসানোর অভিযোগ ঠাকুরগাঁওয়ে মা’দক’বিরোধী অভিযান, তিনজনের কারা’দ’ণ্ড কলমাকান্দায় কবরস্থান নিয়ে সং’ঘ’র্ষ, আ’হ’ত অর্ধশতাধিক ডিসি কাউসার আজিজের যোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সাতক্ষীরা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রো/হি/ঙ্গা আটক, কা’রাদ’ণ্ড আরও দুজনের বিএনপির উদ্যোগে ৪ ইউনিয়নের ক্ষতিগ্রস্তরা পেলেন ২০ কেজি খাদ্যশস্য ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন পানছড়িতে নাগরিক ও ছাত্র পরিষদের আংশিক কমিটি ঘোষণা বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত

বিএনপির উদ্যোগে ৪ ইউনিয়নের ক্ষতিগ্রস্তরা পেলেন ২০ কেজি খাদ্যশস্য

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৩৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়িত হয়।উপজেলার ৪টি ইউনিয়নে তিনটি ধাপে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। তালিকা অনুযায়ী প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি হারে খাদ্যশস্য প্রদান করা হয়। টানা বর্ষণে নানিয়ারচরের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। তাদের দুর্দশা লাঘবেই সরকারের পক্ষ থেকে এই জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়।
খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য,দয়াল দাস। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আছেন। তার নির্দেশনায় আমরা দ্রুততম সময়ে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ, সদস্যসচিব মোঃ আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম সাইফ।
অনুষ্ঠানে আরও অংশ নেন ৪টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ এবং বিভিন্ন এলাকার সম্মানিত কার্বারীবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কাজ। জেলা পরিষদ ও প্রশাসনের সাথে সমন্বয় করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।উপকারভোগীরা জানান, এই সহায়তা দুঃসময়ে তাদের জন্য বড় অবলম্বন হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category